‘সাকিব হয়তো এভাবে আসবে না’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে

2026-03-26T20:56:04+00:00
2026-03-26T20:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সাকিব হয়তো এভাবে আসবে না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৭৪)
সাকিব আল হাসান
X

সাকিব আল হাসান

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এব্যাপারে মুখ খুললেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘সাকিব হয়তো এভাবে আসবে না যে, আমি আসব আর সরাসরি খেলব, সে প্রস্তুতি নিয়েই খেলবে। অব্যশই সাকিবের মতো প্লেয়ার যদি দলে থাকে, যেকোনো কোচের জন্য সুবিধা- কারণ সে দুটো কাজই করতে পারবে।’

এর আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনো ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই আসলে দলে আসবে। তার সার্ভিস পেলে দল উপকৃত হবে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইব।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy