পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের ফুটবল অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলেছে।

2026-03-26T21:12:26+00:00
2026-03-26T21:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে
পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের ফুটবল অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচে জামালরা ০-৩ গোলে হারলেও মালদ্বীপ থেকে এসেছে সুখবর। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। 

বৃহস্পতিবার ছিল বাংলাদেশের গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এই ম্যাচে ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত দুই দলই এক ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজ পাকিস্তান ভারতের বিপক্ষে ড্র করলে কিংবা জিতলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হতো। 

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে সাত দল অংশগ্রহণ করছে। বি গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ সেরা নির্ধারণ হবে আগামী পরশু দিন ম্যাচের পর। বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে ভারতের বিপক্ষে জিততেই হবে। কারণ ম্যাচ ড্র হলে দুই দলের সমান ৪ পয়েন্ট হবে। গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় গ্রুপ সেরা হবে। কারণ ভারত পাকিস্তানকে ৩ গোল দিয়েছে আর বাংলাদেশ পাকিস্তানকে ২ গোল। 

বি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপে রানার্সআপের সঙ্গে আর এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে। এ গ্রুপে ইতোমধ্যে নেপাল ও শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। নেপাল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে শ্রীলংকার পয়েন্ট ৩। নেপাল পরের ম্যাচে ড্র করলেই এ গ্রুপের সেরা হবে। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy