ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে

2026-03-27T11:07:25+00:00
2026-03-27T11:07:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৮৫)
X

ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধে এবং চলমান আলোচনা ফলপ্রসূ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হবে না। ট্রাম্পের এই ঘোষণায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। গত এক মাসে ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:৩০ মিনিটে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০৬ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে।

সূত্র: আলজাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy