জেনেভায় আইএলও গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন শ্রম

2026-03-27T11:59:26+00:00
2026-03-27T11:59:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনেভায় আইএলও গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৮৮)
X

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আজ জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ ইতোমধ্যেই জেনেভায় পৌঁছে সভায় অংশগ্রহণ শুরু করেছেন, যাঁদের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।

আজ সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ত্যাগ করেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর জেনেভা পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলও'র মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এই সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy