ভিয়েতনাম ম্যাচ থেকে শিক্ষা নিতে চান কোচ ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ ৩-০ গোলে ম্যাচ হেরেছে। ম্যাচ শেষে সংবাদ

2026-03-27T19:51:45+00:00
2026-03-27T19:53:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভিয়েতনাম ম্যাচ থেকে শিক্ষা নিতে চান কোচ ক্যাবরেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৭:৫৩ পিএম  (ভিজিট : ৩২)
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ম্যাচের দৃশ্য
X

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ম্যাচের দৃশ্য

ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ ৩-০ গোলে ম্যাচ হেরেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেন।

হ্যানয়ের স্টেডিয়ামে ব্যবধানটা বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে স্বাগতিকরা। ম্যাচ হেরে বাংলাদেশ দলের কোচ ক্যাবরেরা বলেছেন, ‘সত্যি বলতে, আমি মনে করি আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম। আমরা যা দেখেছি, মূল পার্থক্যটা সম্ভবত তাদের ও আমাদের ফিনিশিংয়ের মধ্যেই ছিল। তারা যেভাবে নিজেদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে; অন্যদিকে আমাদেরও সুযোগ ছিল। কিন্তু শেষ কাজটা আমরা করতে পারিনি, যা অন্তত আমাদের ম্যাচে একটি গোল এনে দিতে পারতো। আমাদের পরিকল্পনা অনুযায়ীই সব হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক এবং আমাদের বিল্ড-আপের ক্ষেত্রে আমরা সামনে এগোনোর এবং সুযোগ তৈরির পথ খুঁজে পেয়েছি।’

বাংলাদেশ প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়েনি। তাই কোচ বলেছেন, ‘আমাদের পারফরম্যান্স খুবই ইতিবাচক ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আজকের এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিতভাবে যা শিখেছি তা হলো, এই মানের দলের বিপক্ষে আজকে আমরা যে ভুলগুলো করেছি; তার মাশুল সবসময় ম্যাচ হেরেই দিতে হবে। আমরা দুটি সেট পিস থেকে গোল হজম করেছি এবং এমনকি তৃতীয় গোলটিও এমন ছিল, যা আমরা চাইলে এড়াতে পারতাম।’

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ভিয়েতনাম ম্যাচ খেলে কাবরেরা বলেছেন, ‘যাই হোক, সত্যি বলতে, আমি মনে করি এটি একটি খুব ইতিবাচক পরীক্ষা ছিল। এ ধরনের জাতীয় দলের তুলনায় আমরা এখন কোন অবস্থানে আছি, তা দেখার জন্য এটি দারুণ ছিল। এখন সময় এসেছে ইতিবাচক দিকগুলো গ্রহণ করার। ম্যাচে আমাদের অনেক ইতিবাচক দিকও ছিল, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার জন্য সেগুলোকে এখন সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy