হামজারা এখন সিঙ্গাপুরে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার (৩১ মার্চ) গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাছাই

2026-03-27T19:56:08+00:00
2026-03-27T19:56:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হামজারা এখন সিঙ্গাপুরে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার (৩১ মার্চ) গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাছাই পর্ব শেষ হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের। আজ শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন হামজা চৌধুরীরা।

বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাল সবুজের দল। যদিও গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ১-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। ‘সি’ গ্রুপ থেকে পাঁচ ম্যাচ খেলে একটিতে জয়, দুটি করে পরাজয় এবং ড্রয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। টেবিলের তিনে বাংলাদেশ। এই গ্রুপ থেকে আগেই ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy