১৫ বছর পর ব্রাজিলকে হারাল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলো ফ্রান্স। বৃহস্পতিবার রাতে ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে

2026-03-27T19:59:37+00:00
2026-03-27T19:59:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৫ বছর পর ব্রাজিলকে হারাল ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৩২)
: ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোল করে উচ্চ¦সিত ফ্রান্সের কিলিয়ান এমবাপে-ইন্টারনেট
X

: ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোল করে উচ্চ¦সিত ফ্রান্সের কিলিয়ান এমবাপে-ইন্টারনেট

বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলো ফ্রান্স। বৃহস্পতিবার রাতে ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা। একজন কম নিয়ে জিতেছে উত্তেজনার ম্যাচটি। ফরাসিদের হয়ে একটি করে গোল কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের। অপরদিকে ফিনিশিংয়ে ব্যর্থতায় ভোগা কার্লো আনচেলত্তির ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ব্রেহমের।

১৫ বছর পর ব্রাজিলকে হারালো ফ্রান্স। সবশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে করিম বেনজেমার গোলে ব্রাজিলকে হারিয়েছিল ফ্রান্স। এরপর ২০১৩ ও ২০১৫ সালে দুই ম্যাচ খেলেই হেরেছিল তারা। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে ৬৬ হাজার ২১৫ জন দর্শকের উপস্থিতিতে পঞ্চম মিনিটে ভালো জায়গায় বল পেয়েও শট লক্ষ্েয রাখতে পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।

এদিন ম্যাচের ৩২ মিনিটে ফ্রান্সকে দারুণ এক গোলে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নিলে পান উসমান দেম্বেলে। তার পাস পেয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে অসাধারণ চিপে বল জালে জড়ান এমবাপে।

ফ্রান্সের হয়ে এটি তার ৫৬তম গোল। এক গোল বেশি নিয়ে সামনে শুধু অলিভিয়ের জিরু। বিরতির আগে ছয় শট নিয়ে একটিও লক্ষ্েয রাখতে পারেনি ব্রাজিল। বিরতির পর ছন্দ খুঁজে পায় তারা। সবমিলিয়ে পোস্টে ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। তবে হার এড়াতে পারেনি।

ম্যাচের ৫৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন দায়ত উপেমেকানো। পরে ভিএআরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ফ্রান্সের খেলাতে ছন্দপতন হয়নি।

১০ জন নিয়েই একিটিকে ব্যবধান ২-০ করেন ৬৫ মিনিটে। মাইকেল ওলিসের থ্রু বল ধরে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড। ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান কমান ব্রেহমে। বাইলাইন থেকে কাসেমিরোর কাটব্যাক পেয়ে শট নেন লুইস এইহিক। মাঝ পথে পা বাড়িয়ে দিক বদলে জালে জড়ান ব্রেহমে।

এদিন ম্যাচের একেবারে শেষ দিকে ডি বক্সের বাইরে থেকে ব্রেহমেহের শটে থিয়াগো বা ভিনিসিয়ুস জুনিয়র পা ছোঁয়াতে পারলে ড্রও হতে পারত ম্যাচটি। আর তা না হওয়ায় হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির দল ব্রাজিলকে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy