লাহোর কালান্দার্সে প্রশংসা পেলেন মুস্তাফিজ-ইমন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। নিজের

2026-03-27T20:08:49+00:00
2026-03-27T20:08:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লাহোর কালান্দার্সে প্রশংসা পেলেন মুস্তাফিজ-ইমন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৯)
পারভেজ হোসেন ইমন  ও মুস্তাফিজুর রহমান
X

পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। নিজের প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ব্যাটিং করে দলের ৬৯ রানের বড় জয়ে অবদান রাখেন তিনি। একই ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

ইনিংসে ১৩ বলে ১৪ রান করেন ইমন, যেখানে ছিল একটি ছক্কা। রান খুব বড় না হলেও চাপে পড়া মুহূর্তে তার ধৈর্য্যশীল ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্পিন আক্রমণে যখন প্রতিপক্ষ চাপ তৈরি করছিল, তখন বামহাতি এই ব্যাটার পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত রাইলি মেরেডিথের বলে ক্যাচ আউট হন তিনি। লাহোরের ইনিংসে ৮৪ থেকে ৯৪ রানের মধ্যে দ্রুত তিন উইকেট পড়ে গেলে চাপে পড়ে দলটি।

আর এমন অবস্থায় হাসিবউল্লাহর সঙ্গে ৩০ বলে ৩৭ রানের জুটি গড়ে তোলেন ইমন, যা পরে দলের ম্যানেজমেন্টের প্রশংসা পায়। ম্যাচ শেষে কালান্দার্সের মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা ইমনের ইনিংসের প্রশংসা করে বলেন, ‘ইমন, ভালো অভিষেক। দারুণ করেছ। আমি আগেও বলেছি, কত রান করেছ বা কত ছক্কা-চার মেরেছ, সেটি বড় বিষয় নয়।
আর ওই পরিস্থিতিতে তুমি চাপ খুব ভালোভাবে সামলেছ এবং দলকে একটি প্রয়োজনীয় জুটি এনে দিয়েছ। তুমি নিজের স্বাভাবিক খেলার বাইরে গিয়ে দলীয় প্রয়োজনে খেলেছ। এ জন্য তোমাকে ধন্যবাদ।’

বল হাতে মুস্তাফিজও ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন একটি উইকেট। পাশাপাশি তার বোলিং থেকেই আসে একটি রানআউট। তার বোলিংয়ে কোনো বাউন্ডারি তুলতে পারেনি প্রতিপক্ষ। মুস্তাফিজকে প্রশংসা করে রানা বলেন, ‘আমাদের চ্যাম্পিয়ন সম্পর্কে আর কী বলব? ফিজ দারুণ করেছ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy