‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফিফা বিশ্বকাপ খেলতে ইরানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সৌদি আরবে ট্র্যাক্টর সাজি এফসি-র সূচি

2026-03-27T20:34:32+00:00
2026-03-27T20:34:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৮৭)
ইরান জাতীয় ফুটবল দল
X

ইরান জাতীয় ফুটবল দল

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফিফা বিশ্বকাপ খেলতে ইরানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সৌদি আরবে ট্র্যাক্টর সাজি এফসি-র সূচি সামনে রেখে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইরানি রাষ্ট্রীয় টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান তাদের ‘শত্রু’ দেশগুলোতে খেলাধুলার জন্য দল পাঠানো নিষিদ্ধ করেছে।

তেহরানে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেও বিশ্বকাপের কথা উল্লেখ করেনি। এপ্রিলে সৌদি আরবের দুবাইয়ে শাবাব আল আহলির বিপেক্ষ ট্রাক্টরের ম্যাচ রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোতে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল।

ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘যেসব দেশকে আমাদের কাছে শত্রু হিসেবে বিবেচিত এবং যারা ইরানিয়ান অ্যাথলেট ও দলের সদস্যদের নি রাপত্তা নিশ্চিতে অক্ষম, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় ও ক্লাব দলের যাওয়া নিষিদ্ধ থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, দুবাই, কাতারের মতো দেশগুলো। 

ইরানিয়ান মন্ত্রণালয় আরও যোগ করেছে, ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো তাদের সূচি পুনর্র্নিধারণে নিজ নিজ দায়িত্বে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে যোগাযোগ করবে।

মেক্সিকো সিটির ইরানিয়ান রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের তিনটি বিশ্বকাপ গ্রুপ ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে দেশটি। এর আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা শঙ্কায় ইরানকে বিশ্বকাপে অংশ নিতে নিরুৎসাহিত করেছে।

গত সপ্তাহে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইরানের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তার কথা, বিশ্ব ফুটবল সংস্থা চায় টুর্নামেন্ট তার সূচি মেনেই অনুষ্ঠিত হবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy