চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি

2026-03-28T09:18:56+00:00
2026-03-28T09:18:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:১৮ এএম   (ভিজিট : ৪৫)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়-স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।


সফরসূচি অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন।


সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy