কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামের রৌমারীতে গোয়ালঘরে অবৈধভাবে ৩০ লিটার পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত পড়ুন।

2026-03-28T10:53:33+00:00
2026-03-28T10:53:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত ব্যবসায়ীকে জরিমানা
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৩৬)
কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত ব্যবসায়ীকে জরিমানা
X

কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। অভিযুক্ত ব্যবসায়ী আবু জাহান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গোপনে আবু জাহানের গোয়ালঘরে ড্রামে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন তার ছেলে এরশাদুল হক। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গোয়ালঘর থেকে ড্রামে সংরক্ষিত ৩০ লিটার পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত এরশাদুল হকের।

ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন। তবে অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, “মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, “বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করা আইনত দণ্ডনীয়। তাই জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।




  বিষয়:   কুড়িগ্রাম নিউজ  রৌমারী ভ্রাম্যমাণ আদালত  অবৈধ পেট্রোল মজুত  পেট্রোলিয়াম আইন ২০১৬ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy