চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টার, পাবনা

জাতীয়

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও স্থানীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

2026-03-28T14:00:01+00:00
2026-03-28T14:00:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ২৯)
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
X

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চারদিনের সরকারি সফরে নিজ ভূম পাবনায় পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে পাবনা শহিদ এড. আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি। 

এসময় তাঁকে স্বাগত জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার  আনম বজলুর রশিদ, জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অবার প্রদান করা হয়। 

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচী অনুযায়ী, সার্কিট হাউজে এদিন বিশ্রাম শেষে পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে এদিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। 

পরদিন সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।




  বিষয়:   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  পাবনা সফর  রাষ্ট্রপতি পাবনা আগমন  আরিফপুর কবরস্থান জিয়ারত  পাবনা প্রেসক্লাব মতবিনিময়। 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy