অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ

2026-03-28T14:07:32+00:00
2026-03-28T15:18:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৩:১৮ পিএম  (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেবনগর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমি থেকে মাটি কাটার সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত আসামি নাটোর সদর উপজেলার জংলী এলাকার মেহের আলীর ছেলে মো. সোহেল রানা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy