নাচোলে আবু সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবু সুফিয়ান বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।

2026-03-28T15:01:45+00:00
2026-03-28T15:01:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাচোলে আবু সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ২৪৮)
নাচোলে আবু সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
X

নাচোলে আবু সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে আবু সুফিয়ান বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৮ মার্চ (শনিবার) বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রী এবং পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু সুফিয়ান বিদ্যানিকেতনের পরিচালক আবু সুফিয়ান নয়ন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আনিকুল ইসলাম, অভিভাবক আমিনুল ইসলাম, মোজাম্মেল হক। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

তারা বলেন, সঠিক পরিচর্যা ও কঠোর পরিশ্রমই পারে একজন শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।
সংবর্ধনা পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেধার এই স্বীকৃতি পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




  বিষয়:   নাচোল  চাঁপাইনবাবগঞ্জ  আবু সুফিয়ান বিদ্যানিকেতন  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা  শিক্ষা সংবাদ  এসএসসি ২০২৬। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy