ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময়সূচি পরিবর্তন

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,

2026-03-28T17:18:34+00:00
2026-03-28T17:18:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময়সূচি পরিবর্তন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৭৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের তুলনায় সময় ২ ঘণ্টা এগিয়ে এনে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জ্বালানি তেল উত্তোলন করা যাবে। 

শনিবার (২৮ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। সেই প্রেক্ষিতে, দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিত করতে বিপিএসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭টায়। আর প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শেষ হবে বেলা ৩টায়।











Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy