আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পায়ের পেশির চোটের (কাফ স্ট্রেইন) কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মহেন্দ্র সিং ধোনিকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস

2026-03-28T18:53:40+00:00
2026-03-28T18:53:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৫)
প্রথম দুই সপ্তাহ মহেন্দ্র সিং ধোনি
X

প্রথম দুই সপ্তাহ মহেন্দ্র সিং ধোনি

পায়ের পেশির চোটের (কাফ স্ট্রেইন) কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মহেন্দ্র সিং ধোনিকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। টুর্নামেন্টের উদ্বোধনী দিন শনিবার ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য জানিয়েছে।

সিএসকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ধোনি বর্তমানে তার চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। যার ফলে এবারের আইপিএলের প্রথম দুই সপ্তাহ তিনি সম্ভবত থাকছেন না। 

আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে চেন্নাই। মৌসুমের প্রথম দুই সপ্তাহে তারা পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।

ধোনি না থাকায় উইকেটকিপিং সামলাবেন রাজস্থান রয়্যালস ছেড়ে আসা তারকা সঞ্জু স্যামসন। অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংও করতে পারেন তিনি। 

রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বদলে এবার স্যামসনকে দলে ভেড়ায় চেন্নাই। টি২০ বিশ্বকারে সেরা খেলোয়াড় হওয়া স্যামসন আছেন দুরন্ত ছন্দে। 

৪৪ পেরুনো ধোনি গত বছর ১৪টি ম্যাচেই খেলেছিলেন ধোনি। সাধারণত ব্যাটিং অর্ডারের একদম নিচের দিকে নেমে ১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে তিনি ১৯৬ রান করেছিলেন। এবার আইপিএল মনে করা হচ্ছিলো ধোনির শেষ মৌসুম। তবে চোটের ধাক্কার পর সমীকরণ কী দাঁড়ায় তা বলা এখনি কঠিন। 

২০২৫ সালে মাত্র চারটি জয় নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল চেন্নাই। এবার তারা ভাগ্য বদলাতে মরিয়া। তবে আসর শুরুর আগেই চোটের কারণে অস্ট্রেলীয় পেসার নাথান এলিসকে হারিয়েছে তারা। তার বদলে দলে এসেছেন স্পেন্সর জনসন। জনসনের সঙ্গে পেস আক্রমণে আরও থাকছেন ম্যাট হেনরি, খলিল আহমেদ ও মুকেশ চৌধুরীর মতো বোলাররা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy