আর্জেন্টিনার কষ্টের জয়ের পর মার্তিনেজ বললেন, ‘ভাগ্যিস বেঁচে গিয়েছি’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সব ঠিক থাকলে কাতারের লুসাইল স্টেডিয়ামে কাল রাতে স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মুখোমুখি হতো আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের

2026-03-28T19:17:55+00:00
2026-03-28T19:17:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার কষ্টের জয়ের পর মার্তিনেজ বললেন, ‘ভাগ্যিস বেঁচে গিয়েছি’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১২)
আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
X

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

সব ঠিক থাকলে কাতারের লুসাইল স্টেডিয়ামে কাল রাতে স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মুখোমুখি হতো আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল হয়েছে। স্পেনের পরিবর্তে তাই (বাংলাদেশ সময়) আজ ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে ফিফা র‌্যাংকিংয়ে ১১৫ নম্বরে থাকা এবং কখনোই বিশ্বকাপের মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে না পারা মৌরিতানিয়াকে ২-১ গোলে হারাতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ করে লিওনের স্কালোনির দল দ্বিতীয়ার্ধে বড্ড বাজে ফুটবল খেলেছে।

এমন জয় স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা সমর্থকদের মন ভরাতে পারেনি। দল যে ভালো খেলতে পারেনি, তা অকপটে স্বীকার করেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও।

ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করা মার্তিনেজ নিজেদের পারফরম্যান্সের আত্মসমালোচনা করতে গিয়ে বলেছেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ।

আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল।’ 

এ ম্যাচ নিয়ে কৌতুক করতে গিয়ে মার্তিনেজ টেনে আনেন স্পেনের বিপক্ষে বাতিল হওয়া ফিনালিসিমা ম্যাচকে, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে  (স্পেনের বিপক্ষে) নির্ঘাত হারতাম।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy