মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিপদে নাসিম শাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর মুছে ফেললেও পার পাচ্ছেন না নাসিম শাহ। কেন্দ্রীয়

2026-03-28T19:21:08+00:00
2026-03-28T19:21:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিপদে নাসিম শাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৩৬)
নাসিম শাহ
X

নাসিম শাহ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর মুছে ফেললেও পার পাচ্ছেন না নাসিম শাহ। কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের এই পেসারের বিরুদ্ধে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, নাসিমের জবাব পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে মারিয়ামকে নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপপূর্ণ পোস্ট করেছিলেন ২৩ বছর বয়সি পেসার।


পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং পশ্চিম এশিয়া সংকটের কারণে পাকিস্তানের জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে পিএসএল দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে। তবে প্রথম ম্যাচে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মারিয়ামকে দেখা গেছে বেশ কয়েকটি গাড়ি সম্বলিত একটি নিরাপত্তা দল নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছাতে। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ক্রিকেটারদেরসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। সেসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।


পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে সেসব ছবির একটি পোস্ট শেয়ার করে নাসিম লিখেন, ‘তাকে কেন লর্ডসের রানীর মতো করে সম্মান দেওয়া হচ্ছে?’
কয়েক মিনিট পরই সেই পোস্ট সরিয়ে ফেলা হয় এবং দ্রুতই আরেকটি পোস্ট দেওয়া হয়, যেখানে যেখানে বলা হয় যে, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তিনি তা পুনরুদ্ধার করেছেন।

তবে পিসিবি তার সেই দাবিকে আমলে নেয়নি। চব্বিশ ঘণ্টা পর তারা বিবৃতিতে জানিয়েছে যে. নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলীর পাশাপাশি মিডিয়া নীতি ও প্রবিধানও লঙ্ঘন করেছেন। যদিও পিসিবি স্পষ্ট করেনি যে ঠিক কোন ধারাটি লঙ্ঘন করেছেন এই পেসার, তবে ধারণা করা হচ্ছে, এটি পিসিবির আচরণবিধির ২.২৩ ধারার সঙ্গে সম্পর্কিত। এতে বলা হয়েছে যে, “বোর্ড, এর কোনো কর্মকর্তা বা পৃষ্ঠপোষক বা নীতিমালা, আইসিসি বা এর কোনো কর্মকর্তা বা পৃষ্ঠপোষক, খেলোয়াড়, খেলোয়াড় সহায়ক কর্মী অথবা আম্পায়ার ও ম্যাচ রেফারিসহ ম্যাচ কর্মকর্তাদের বিষয়ে যেকোনো ধরনের প্রকাশ্য সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য, তা যখনই করা হোক না কেন, এটি অনুমোদিত নয়।”

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন মারিয়াম নাওয়াজ। ৫২ বছর বয়সী এই রাজনীতিবিদ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের যেকোনো রাজনৈতিক মতপ্রকাশ দমনে ক্রমশ কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খানের সমর্থনে একটি স্লোগান প্রদর্শনের জন্য অলরাউন্ডার আমির জামালকে ১০ লাখ পাকিস্তানি রুপির বেশি জরিমানা করা হয়েছিল কয়েক মাস আগে।

গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তানের একটি অনুশীলন সেশনে জামাল তার হ্যাটের নিচে ‘৮০৪’ লিখে উপস্থিত হয়েছিলেন। এটি ইমরানের বন্দি নম্বর। ২০২৩ সালের অগাস্ট থেকে তিনি কারাগারে আছেন এবং এই নম্বরটি তার সমর্থকদের মধ্যে একটি জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে।
নাসিম এবারের পিএসএলে খেলবেন নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। প্রথম ম্যাচে শনিবার তার মাঠে নামার কথা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy