ভুয়া চিকিৎসক: কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য

দেশের কিছু বেসরকারি মেডিকেল কলেজকে ভুয়া চিকিৎসক তৈরির কেন্দ্র হিসেবে উল্লেখ করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

2026-03-28T19:54:39+00:00
2026-03-28T19:54:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুয়া চিকিৎসক: কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৯)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
X

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত


দেশের কিছু বেসরকারি মেডিকেল কলেজকে ভুয়া চিকিৎসক তৈরির কেন্দ্র হিসেবে উল্লেখ করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে বিভিন্ন মেডিকেল কলেজের নথি পর্যালোচনা করতে গিয়ে একাধিক অনিয়মের চিত্র সামনে আসার পর তিনি এ সতর্কবার্তা দেন।

নথিপত্র বিশ্লেষণ করে প্রতিমন্ত্রী এক ভিডিও বার্তায় জানান, কিছু বেসরকারি মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। কিছু প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, প্রয়োজনীয় দলিলপত্রও অসম্পূর্ণ। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর অনুমোদন ছাড়াই কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. এম এ মুহিত বলেন, কোথাও হাসপাতাল নেই, রোগী নেই এমন অবস্থায় সেখানে কীভাবে দক্ষ চিকিৎসক তৈরি হবে, তা বড় প্রশ্ন। তিনি বলেন, অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করলেও শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও আশঙ্কা প্রকাশ করেন, এভাবে প্রশিক্ষণবিহীন চিকিৎসক তৈরি হলে তা দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে।

তিনি স্পষ্টভাবে জানান, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে হবে। পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষক, আধুনিক হাসপাতাল সুবিধা ও প্রয়োজনীয় সংখ্যক রোগী ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

সরকার স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, যেভাবে ভুয়া ক্লিনিক ও ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একইভাবে অনিয়মের মাধ্যমে চিকিৎসক তৈরি করে এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সবশেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানান, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলমান এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy