পদ্মা সেতুর রেললাইন থেকে নাট চুরি!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা সেতুর রেললাইন থেকে গুরুত্বপূর্ণ অংশের নাট খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেন চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি

2026-03-28T21:11:47+00:00
2026-03-28T21:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুর রেললাইন থেকে নাট চুরি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৮৬)
রেললাইন থেকে নাট চুরি
X

রেললাইন থেকে নাট চুরি

পদ্মা সেতুর রেললাইন থেকে গুরুত্বপূর্ণ অংশের নাট খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেন চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো বর্তমানে সম্ভাব্য ঝুঁকি নিয়েই চলাচল করছে।

তথ্য অনুযায়ী, রেল সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে উপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে। নির্দিষ্ট উচ্চতায় লোহার গেট ও গ্রিল দিয়ে সেটি বন্ধ করে রাখা হয়েছে, ফলে সাধারণভাবে সেখানে প্রবেশের সুযোগ নেই। তবে এ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চোরেরা রেললাইনের একাধিক নাট খুলে নিয়ে গেছে।

এছাড়া, ড্রেনের ওপর বসানো কয়েকটি লোহার গ্রিলও খুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব কারণে সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

রেললাইনের নিরাপত্তা দায়িত্বে থাকা কিম্যান ফারুক হোসেন জানান, চুরি প্রতিরোধে পাহারার দায়িত্ব তাদের ওপর থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, ঈদের আগে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ২৭ নম্বর বক্স পিলারের ভেতরে প্রবেশের সুযোগ তাদের নেই, কারণ সেটি তালাবদ্ধ থাকে এবং চাবিও তাদের কাছে থাকে না।

এ বিষয়ে জানতে ঢাকায় কর্মরত বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy