স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

2026-03-28T21:39:02+00:00
2026-03-28T21:39:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ৫১)
স্পিকারের সহধর্মিণীর মৃত্যু
X

স্পিকারের সহধর্মিণীর মৃত্যু

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন অত্যন্ত মানবিক, স্নেহময়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিক্ষাঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল। তাঁর এই অনুপস্থিতি পরিবার, সমাজ ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাতুর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।

উল্লেখ্য, অধ্যাপক বেগম দিলারা হাফিজ আজ ২৮ মার্চ, শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy