প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম (ভিজিট : ৩৫)

X
রাজশাহী ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর উদ্যোগে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টায় রেডার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি জেলা পরিষদের প্রশাসক ও রেডার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডার সভাপতি ও রহমান ডেভেলপার অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ডেভেলপার খাতের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে রেডাভুক্ত ডেভেলপারদের বাইরে নগরীতে অনিয়ন্ত্রিতভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।