সৈয়দপুরে ইয়াবাসহ যুবক আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ওয়াবদা মোড়ে প্রিয়ম’ নামে এক ঢাকা থেকে দিনাজপুরগামী কোচে

2026-03-29T18:32:31+00:00
2026-03-29T18:32:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ইয়াবাসহ যুবক আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৮৯)
বিপুল পরিমাণ ইয়াবাসহ মোশারফ হোসেন আটক
X

বিপুল পরিমাণ ইয়াবাসহ মোশারফ হোসেন আটক


নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ওয়াবদা মোড়ে প্রিয়ম’ নামে এক ঢাকা থেকে দিনাজপুরগামী কোচে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯) নামে এক যুবককে আটক করেছে। 

আটককৃত যুবক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। শনিবার (২৮ মার্চ) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা থেকে দিনাজপুর অভিমুখি প্রিয়ম’ কোচে এ অভিযান পরিচালনা করে আটক যুবকের ব্যাগে নিখুঁতভাবে সেলাই করে প্যাকিং করা ইয়াবার চালানসহ যুবককে আটক করে।


ধারণা করা হচ্ছে, এই মাদকের চালানটি ঢাকা থেকে উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় সরবারহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার পর রোববার (২৯ মার্চ) সকালে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নীলফামারী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সৈয়দপুর থানার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। বিশেষ করে, ব্যাগের ভেতর এমন নিখুঁতভাবে মাদক প্যাকিং করার পেছনে আরও কোনো পেশাদার কারিগর জড়িত কি না ? তা’ খতিয়ে দেখা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy