প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম (ভিজিট : ৩০)

X
নেপালের নতুন সরকার
স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে দলীয় ছাত্র সংগঠন তুলে দিতে চাচ্ছে নেপালের নতুন সরকার। আগামী ৬০ দিনের মধ্যেই এসব সংগঠনের কাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপাল নিউজ।
সরকারের ১০০ দফা সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং রাজনৈতিক প্রভাব কমানো।
সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে দলীয় ছাত্র সংগঠনগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করা হবে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে গঠন করা হবে ‘স্টুডেন্ট কাউন্সিল’।
এই কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত তুলে ধরা হবে। তবে এটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক একটি প্ল্যাটফর্ম।
সরকার মনে করছে, এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীরা রাজনীতির বাইরে থেকে নিজেদের উন্নয়নে মনোযোগ দিতে পারবে।