নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে তানজিব সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

২০২৬ সালের এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে গত

2026-03-29T19:35:15+00:00
2026-03-29T19:35:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে তানজিব সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ২০)
পেস বোলার অলরাউন্ডার তানজিম হাসান সাকিব
X

পেস বোলার অলরাউন্ডার তানজিম হাসান সাকিব

২০২৬ সালের এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে গত পাকিস্তান সিরিজে খেলতে না পারা পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আগামী মাসেই তিনি পূর্ণ দমে বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করেছিলেন সাকিব। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি বিসিবি একাডেমিতে নেটে বোলিং শুরু করেছেন।

বর্তমানে ৭০-৮০ শতাংশ গতিতে বোলিং করলেও সাকিব জানিয়েছেন, ‘আশা করছি আগামী চারটি সেশনের মধ্যে আমি ১০০ শতাংশ ফিটনেস নিয়ে বোলিং করতে পারব। সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকেই আমি পুরোপুরি প্রস্তুত থাকব।’

আগামী ১৩ এপ্রিল তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ১৭ ও ২০ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং ২৩ এপ্রিল শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। আর ২৭ ও ২৯ এপ্রিল টি২০সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে এবং ২ মে শেষ ম্যাচটি হবে ঢাকায়।

পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে আনবে টাইগাররা।
বর্তমানে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ মোট ৬ জন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। তবে নিউজিল্যান্ড সিরিজকে গুরুত্ব দিয়ে বিসিবি তাদের আংশিক অনাপত্তিপত্র দিয়েছে। 

মুস্তাফিজ ওয়ানডে সিরিজে খেললেও মিস করবেন টি২০ সিরিজ। অন্যদিকে শরিফুল, তানজিদ তামিম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১২ এপ্রিলের মধ্যে দেশে ফিরে উভয় ফরম্যাটের জন্যই উপলব্ধ থাকবেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy