খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দ্বন্দ্ব ও বয়কটের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

2026-03-29T19:37:58+00:00
2026-03-29T19:37:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৭)
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু-সংগৃহীত
X

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু-সংগৃহীত

দ্বন্দ্ব ও বয়কটের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। অনিশ্চয়তায় ঘেরা এই লিগ ঘিরে উদ্বেগ বাড়ছে ক্রিকেটাঙ্গনে। আর এই পরিস্থিতিতে খেলাকে কোনোভাবেই বিতর্কের সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইনে লিখেছিলেন, ‘আগে আমরা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতাম।’ তার মতো আরও অনেক ক্রিকেটার এই ইস্যুতে সরব হয়েছেন, যদিও অনেকেই প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

বিষয়টি বিসিবির জন্য বিব্রতকর কি না, এ প্রসঙ্গ এড়িয়ে ইফতেখার রহমান বলেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যা-ই হোক, যে বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলার মতো করে হওয়া উচিত।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের বাইরে থাকা বহু ক্রিকেটারের আয়ের বড় উৎস এই লিগটি, তবে চলতি মৌসুমে তা মাঠে গড়ানোর সম্ভাবনা এখন শঙ্কার মুখে।

সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ঢাকার বেশির ভাগ ক্লাব বর্তমান বোর্ডের অধীনে ডিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেট কাঠামোতে তৈরি হয়েছে অচলাবস্থা।

আর এই পরিস্থিতিতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তবে সেটি কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে সংশয়। কারণ ডিপিএলই দেশের অনেক ক্রিকেটারের জন্য নিয়মিত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফরম।

এমন প্রেক্ষাপটে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলাকে কোনোভাবেই বিতর্কের মধ্যে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
একজন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি বলেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি যে যা-ই হোক, যে বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো করে আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে—এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সাথে অন্য কিছুকে জড়াবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস।


আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। সুতরাং প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।’









Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy