প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ১৪)

X
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাজয়ী বাংলাদেশ আর্চারি দলকে অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন থাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়া কাপ আর্চারির (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে গত শুক্রবার সোনার পদক জিতেছে বাংলাদেশ। সাফল্যের শিখরে ওঠা আর্চারি দল রোববার দেশে ফিরেছে।
দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাজয়ী আর্চারি দলকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে বিমানবন্দরে দলকে ফুল দিয়ে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম।
এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে সোনা জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।’
পরশু ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ দল।