ঢাকার বাইরে খেলা হলে উপস্থিত থাকবেন নির্বাচকরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ফিটনেস ক্যাম্পে মনোযোগী দেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগপর্যন্ত এই ক্যাম্প চলবে।

2026-03-29T20:31:17+00:00
2026-03-29T20:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার বাইরে খেলা হলে উপস্থিত থাকবেন নির্বাচকরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৯)
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু-সংগৃহীত
X

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু-সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ফিটনেস ক্যাম্পে মনোযোগী দেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগপর্যন্ত এই ক্যাম্প চলবে। বিপিএলের সর্বশেষ আসরের শেষ কয়েকটি ম্যাচ বাদে বাকিসব হয়েছে সিলেটে। শেষ চারের ম্যাচ গড়ায় মিরপুর শের-ই বাংলায়। ঢাকার বাইরেই বেশি ম্যাচ রাখার বিবেচনা রয়েছে বিসিবি, সেসব ম্যাচে আবার উপস্থিত থাকবেন নির্বাচকরা।

সর্বশেষ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ছোট পরিসরে হয়েছিল সিলেটে। এর আগে আন্তর্জাতিক সিরিজগুলোয়ও সিলেট প্রাধান্য পেয়েছে। মূলত বর্তমান বিসিবি সভাপতি ঢাকার বাইরে খেলার ব্যাপারে শুরু থেকেই জোর দিয়ে আসছেন। এ ব্যাপারে পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেবের (আমিনুল ইসলাম বুলবুল) ইচ্ছে যে, ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। 

এই জন্যই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে করা হয়েছে প্রথমবারের মত। নারী বিপিএলও কিন্তু ঢাকার বাইরে উদ্বোধন হচ্ছে। এসব পদক্ষেপের মানেই হচ্ছে আমরা ঢাকা থেকে ক্রিকেটকে বাইরে ছড়িয়ে দিতে চাই।’

এ ছাড়া ঢাকার বাইরে খেলা হলে তখন খেলা দেখার জন্য নির্বাচকদেরও বাইরে পাঠানোর কথা বলেছেন ইফতেখার মিঠু, ‘যখন বাইরে খেলা হবে তখন পর্যবেক্ষণ করার জন্য তো নির্বাচকদের বাইরে দিতেই হবে । ভবিষ্যতে নিশ্চয়ই ওই রকম স্কাউট বা নির্বাচক থাকবে যে পর্যবেক্ষণ করবে নতুন প্লেয়ার কোত্থেকে আসতে পারে।’
সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলে রদবদল হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তার জায়গায় নির্বাচক প্যানেলের নতুন প্রধান হয়েছেন হাবিবুল বাশার সুমন। এ ছাড়া সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী এবং মোহাম্মদ নাঈম সহকারী নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে থাকছেন আগে থেকেই সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করে আসা হাসিবুল হোসেন শান্ত। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy