ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ইসরায়েলের একটি রাসায়নিক কারখানায় সরাসরি আঘাত হেনেছে ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র। এই হামলার পর ওই এলাকা

2026-03-29T21:16:54+00:00
2026-03-29T21:16:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ৮২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ ইসরায়েলের একটি রাসায়নিক কারখানায় সরাসরি আঘাত হেনেছে ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র। এই হামলার পর ওই এলাকা থেকে বিষাক্ত ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

আজ রোববার (২৯ মার্চ) ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণে অবস্থিত ‘নিওত হোভভ’ শিল্প এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।

নিওত হোভভ এলাকায় বিপজ্জনক রাসায়নিক উপাদান থাকায় স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বাতাসের মাধ্যমে বিষাক্ত গ্যাস ঘরে প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy