ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তথ্য প্রদর্শন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ নানা

2026-03-30T15:23:35+00:00
2026-03-30T15:47:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন নির্দেশনা জারি
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তথ্য প্রদর্শন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:৪৭ পিএম  (ভিজিট : ৬৩)
X

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। একই পরিস্থিতিতে বাংলাদেশেও জ্বালানি খাতে স্বচ্ছতা ও সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি-এর মাধ্যমে সারাদেশে ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

তবে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ সারি ও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, অনেক ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে তেলের মজুদ ও বিক্রয় সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হচ্ছে।

ফিলিং স্টেশন মালিক ও ম্যানেজারদের সঙ্গে আলাপকালে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে প্রতিটি ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে দৈনিক ভিত্তিতে জ্বালানি গ্রহণের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

জ্বালানি খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




  বিষয়:   জ্বালানি তথ্য প্রদর্শন  জ্বালানি তেল  ফিলিং স্টেশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy