স্ত্রীসহ বিমানবাহিনীর সাবেক প্রধানের আয়কর নথি জব্দের আদেশ

বুলেটিন ডেস্ক

জাতীয়

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ

2026-03-30T16:41:21+00:00
2026-03-30T16:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীসহ বিমানবাহিনীর সাবেক প্রধানের আয়কর নথি জব্দের আদেশ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩৫)
বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান
X

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা করদাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy