চট্টগ্রামে পেট্রোল পাম্পে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জ্বালানি তেল মজুদ, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধেচট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিজ নিজ এলাকায় দিন-রাত ২৪

2026-03-30T17:17:33+00:00
2026-03-30T17:17:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পেট্রোল পাম্পে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩৯)
চট্টগ্রামে পেট্রোল পাম্পে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ পুলিশ সুপারের
X

চট্টগ্রামে পেট্রোল পাম্পে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ পুলিশ সুপারের

জ্বালানি তেল মজুদ, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিজ নিজ এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে নিয়মিত তদারকি ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

রোববার (২৯ মার্চ) বিকেলে সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণস্থলে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, গরমিল বা তথ্য গোপনের চেষ্টা পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

অনিয়ম বা তথ্য গোপন করা যাবে না জানিয়ে পুলিশ সুপার বলেন, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি বা অপচয়ের কোনো সুযোগ দেওয়া হবে না।

কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy