প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা

2026-03-30T17:31:09+00:00
2026-03-30T17:31:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩১)
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং বিদায় বেলায় এগিয়ে দিয়ে অনন্য রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার দৃষ্টান্ত স্থাপন করেন।

জানা যায়, সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গেই ডা. শফিকুর রহমানকে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নেতার মধ্যকার এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। তারা কার্যালয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যখন বিদায় নিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এমন রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা দেখে সেখানে উপস্থিত সবাই প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবসময় সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন আচরণে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিয়ে তিনি তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।




  বিষয়:   প্রধানমন্ত্রী  বিরোধী দল  সৌজন্য  সাক্ষাৎ  তারেক রহমান  ডা. শফিকুর রহমান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy