জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।আজ সোমবার (৩০

2026-03-30T19:27:21+00:00
2026-03-30T19:27:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৪৬)
সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
X

সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে অধিবেশন শুরু হলে ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসে সংসদের কার্যক্রম দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনি (জাইমা রহমান) বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে, তখন থেকেই আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্বও তিনি দেখছেন।

এদিকে সংসদে একটি ল্যাপটপও নিয়ে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। অধিবেশনের ফাঁকে তাকে সেই ল্যাপটপে কাজও করতে দেখা গেছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। ওইদিনও মা জুবাইদা রহমানের সঙ্গে সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন জাইমা রহমান।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও রয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সদস্যরাও উপস্থিত আছেন।





  বিষয়:   জাতীয় সংসদ ভবন  ভিভিআইপি  লাউঞ্জ  জাইমা রহমান  তারেক রহমান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy