মাঠের দাবি সাবিনার, প্রধানমন্ত্রীর জবাব-‘অলমোস্ট ডান’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর

2026-03-30T20:15:46+00:00
2026-03-30T20:20:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঠের দাবি সাবিনার, প্রধানমন্ত্রীর জবাব-‘অলমোস্ট ডান’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৮:২০ পিএম  (ভিজিট : ১৩)
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নারী ফুটবলার সাবিনা খাতুন-ফাইল ছবি
X

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নারী ফুটবলার সাবিনা খাতুন-ফাইল ছবি

খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লাখ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। সেখানে খেলোয়াড়দের পক্ষ থেকে সাবিনা খাতুন বক্তব্য রাখতে গিয়ে নিজেদের জন্য মাঠের দাবি জানালে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বলেন, ‘অলমোস্ট ডান।’

দুটি সাফ ও প্রথমবার ফুটসাল জয়ী অধিনায়ক সাবিনা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘সংবর্ধনা পাওয়াটা আমাদের জন্য সবসময় গর্বের ও আনন্দের। সে ক্ষেত্রে দেশের প্রধান যারা ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন, অভিভাবক হিসেবে কাজ করছেন—তাদের কাছ থেকে যখন এভাবে সম্মান পাই, তখন তা আমাদের আরও অনুপ্রেরণা জোগায়। সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে বলতে চাই, এটা আমাদের জন্য অনেক সম্মানের। এটি আমাদের আরও উজ্জীবিত করে। দেশের পতাকা যখন বুকে ধারণ করি, তখন একটাই কথা মাথায় আসে—দেশের সম্মান। এ ক্ষেত্রে ফেডারেশনগুলো এবং আমাদের বাবা-মা ও পরিবারের অবদানও গুরুত্বপূর্ণ।’

এরপরই ৩২ বছর বয়সি এই ফুটবলার ব্যক্তিগত দাবি তুলে ধরে বলেন, ‘ব্যক্তিগতভাবে বলতে চাই, আমরা প্রথমবার ফুটসালে অংশ নিয়ে ভালো ফল করেছি। কিন্তু সেই জায়গায় আমাদের কোনও ফুটসাল মাঠ নেই। এ নিয়ে আমি ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যেন একটি মাঠের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সবাই আমাদের দিকে খেয়াল রাখবেন, যাতে আমরা আরও সাফল্য নিয়ে আসতে পারি।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে যখন সাবিনা খাতুন মঞ্চে দাঁড়ালেন, তার হাতে ছিল পূর্বপ্রস্তুত একটি লিখিত বক্তব্য। কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে স্মিত হাস্যে অনুরোধ করেন, ‘স্ক্রিপ্ট দেখে নয়, নিজের মনের কথা বলো।’

প্রধানমন্ত্রীর এই আন্তরিক আহ্বানে সাবিনা লিখিত বক্তব্য সরিয়ে রেখে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা শুরু করেন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। সাবিনা তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে ফুটসালে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন।

তবে সেই সঙ্গে একটি সীমাবদ্ধতার কথাও অকপটে জানান। তিনি বলেন, ‘আমাদের স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। আমরা ফুটসালে ভালো ফলাফল করছি, কিন্তু দেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নেই। আমাদের মেয়েদের জন্য একটি উন্নত মানের মাঠের ব্যবস্থা করে দিন।

সাবিনার এই দাবির পরপরই প্রধানমন্ত্রী পাশে থাকা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। সাবিনার বক্তব্য শেষ হওয়ামাত্রই প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘সাবিনা, তোমার মাঠের দাবিটি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। মাঠ নির্বাচনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন ও খেলাধুলা করতে পারে, সেই মাঠ এখন ‘অলমোস্ট ডান’ (প্রায় সম্পন্ন)।’

দেশের ক্রীড়া ইতিহাসে নারী খেলোয়াড়দের জন্য এমন সরাসরি প্রতিশ্রুতি এবং সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্তি এক নতুন দিগন্তের সূচনা করল। সাবিনার বক্তব্য শেষ হতে না হতেই চেয়ারেই বসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সাবিনা, তোমার যে মাঠের দাবিটা-আমরা এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে কাজটা শেষের দিকে। মেয়েরা যেন নিরাপদ জায়গায় খেলতে ও অনুশীলন করতে পারে, সে জন্য মাঠ বাছাইসহ সবকিছুই সম্পন্ন হয়েছে। অলমোস্ট ডান। খুব শিগগিরই জানতে পারবে।’

প্রধানমন্ত্রীর এই আশ্বাসে সাবিনার চোখেমুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিশেষ করে দেশের ক্রীড়া ইতিহাসে নারী খেলোয়াড়দের জন্য এমন সরাসরি প্রতিশ্রুতি এবং সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্তি এক নতুন দিগন্তের সূচনা করল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy