বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মুখে ফখার জামান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যাচের সময়ই ঘটনাটি তুমুল কৌতূহলের জন্ম দেয়। ম্যাচের সমীকরণে বড় ভূমিকা রাখে ৫ রান পেনাল্টির ব্যাপারটি। এবার জানা

2026-03-30T20:37:53+00:00
2026-03-30T20:37:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মুখে ফখার জামান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৪)
পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান-ইন্টারনেট
X

পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান-ইন্টারনেট

ম্যাচের সময়ই ঘটনাটি তুমুল কৌতূহলের জন্ম দেয়। ম্যাচের সমীকরণে বড় ভূমিকা রাখে ৫ রান পেনাল্টির ব্যাপারটি। এবার জানা গেল, এই ঘটনায় মূল অভিযুক্ত ক্রিকেটারটি ফখার জামান। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার লাহোর কালান্দার্সের বিপক্ষে করাচি কিংসের রান তাড়ার শেষ সময়ের ঘটনা সেটি। জয়ের জন্য শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল ১৪ রান।

ওভার শুরুর আগে বোলার হারিস রউফের রান-আপের মাথায় একত্রিত হয়ে আলোচনা করতে দেখা যায় কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফাখার জামানকে। প্রত্যেকেই কোনো না কোনো সময়ে বল হাতে নেন। তাদের এই কথোপকথনে নজর রাখছিলেন আম্পায়ার ফায়সাল আফ্রিদি এবং এক পর্যায়ে তিনি বলটি পরীক্ষা করার জন্য ডাকেন।

আফ্রিদি এবং স্কয়ার-লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ ও বিস্তারিত আলোচনার পর আম্পায়াররা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে, কালান্দার্স ইচ্ছাকৃতভাবে বল বিকৃত করেছে এবং নিয়ম অনুযায়ী ৫ রান পেনাল্টি দেওয়া হয়। পাশাপাশি, বলটিও পরিবর্তন করা হয়। নতুন বল বেছে নেন কিংসের দুই ব্যাটসম্যান খুশদিল শাহ ও আজম খান।

আর এই সিদ্ধান্তে কালান্দার্সের অধিনায়ক আফ্রিদিকে স্পষ্ট ক্ষুব্ধ দেখা যায়। শেষ ওভারে কিংসের প্রয়োজন পড়ে তখন ৯ রান। রউফের করা শেষ ওভারের প্রথম বলে খুশদিল শাহ আউট হলেও পরের বলটি হয় ওয়াইড। এরপর টানা দুই বলে চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালান্দার্স অধিনায়ক আফ্রিদি বলেন, কেন পেনাল্টি রানগুলো দেওয়া হয়েছিল, তিনি নিশ্চিত নন, “দেখা যাক (আম্পায়াররা কী বলেন)ৃ।”

পিসিবি পরে বিবৃতিতে জানায়, লাহোর কালান্দার্সের এক ক্রিকেটারের বিরুদ্ধে লেভেল তিন মাত্রার অপরাধের অভিযোগ আনা হয়েছে। পিএসএলে এক মৌসুমে প্রথমবার এই নিয়ম লঙ্ঘনের সর্বনিম্ন এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

আর ম্যাচ রেফারি রোশান মাহানামা আগামী দুই দিনের মধ্যে একটি শুনানি পরিচালনা করবেন এবং ফখার এই অভিযোগের বিরুদ্ধে লড়বেন। পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা অনুসারে এটি করা হয়েছে, যেখানে বলা হয়েছে আম্পায়াররা চাইলে বারবার বল পরখ করতে পারবেন, যখন ইচ্ছে বল দেখতে পারবেন। এই ধারায় আরও বলা হয়েছে যে, “এছাড়াও যদি তারা সন্দেহ করেন যে, কেউ বলের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে, তবে তারা অবিলম্বে বলটি পরখ করবেন।”

আর একই ম্যাচে কালান্দার্সের হাসিবউল্লাহ খানকে আউট করার পর আপত্তিকর উদযাপনের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে কিংসের পেসার হাসান আলিকে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy