৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শেষ দুই ওভারে করাচি কিংসের প্রয়োজন ২৩ রান। শেষের আগের ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও মুস্তাফিজুর রহমান

2026-03-30T20:56:51+00:00
2026-03-30T20:56:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১৯)
: দারুণ বোলিংয়ের পরও হেরে গেলেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন । ছবি
X

: দারুণ বোলিংয়ের পরও হেরে গেলেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন । ছবি

শেষ দুই ওভারে করাচি কিংসের প্রয়োজন ২৩ রান। শেষের আগের ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও মুস্তাফিজুর রহমান দিলেন ৯ রান। কিন্তু বলের কন্ডিশন পাল্টানোয় লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি করলেন আম্পায়াররা। হারিস রউফের করা শেষ ওভারে ৯ রানের সমীকরণ তিন বলে মিলিয়ে দিলেন আব্বাস আফ্রিদি।

পিএসএলে রোববার রাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচ ৪ উইকেটে জিতেছে করাচি। লাহোরের ১২৮ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে দলটি। আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে ২০ রানে একটি উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ। এদিন টস জিতে ব্যাট করতে বড় সংগ্রহ গড়তে পারেনি লাহোর। প্রথম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারে ফেরেন আরেক ওপেনার।

ব্যাট হাতে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন। চারে নেমে এক ছক্কায় ১২ বলে তিনি করেন ১২ রান। আব্দুল্লাহ শাফিক ২৪ বলে করেন ৩৩ রান। মন্থর ব্যাটিংয়ে ২৮ রান করতে ৩০ বল খেলেন হাসিবউল্লাহ খান। করাচির অ্যাডাম জ্যাম্পা, মির হামজা ও মইন আলি নেন দুটি করে উইকেট।

তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন শাহিন শাহ আফ্রিদি। পরে নেন আরেকটি উইকেট। নতুন বলে তার চমৎকার বোলিংয়ে শুরুটা দারুণ করে লাহোর। নিজের প্রথম ওভারে কেবল ১ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। নিজের পরের ওভারে দেন কেবল ৫ রান।

পঞ্চদশ ওভারে ফিরে প্রথম বলে এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ ওয়াসিমকে বিদায় করেন আফ্রিদি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সফলতম বোলার। ১৭তম ওভারে ফিরে মুস্তাফিজ দেন ৫ রান। ১৯তম ওভারেও খুব বেশি রান দেননি তিনি। কিন্তু বলের কন্ডিশনে পরিবর্তনের জন্য আম্পায়ার ৫ রান পেনাল্টি দিলে সমীকরণ বেশ সহজ হয়ে যায় করাচির।

শেষ ওভারের প্রথম বলে খুশদিল শাহকে ফেরান রউফ। পরের বল করেন ওয়াইড। এরপর চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy