ফের ব্যর্থ পারভেজ, মুস্তাফিজের আঁটসাঁট বোলিং

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে রান পাননি

2026-03-30T21:42:36+00:00
2026-03-30T21:42:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিএসএল
ফের ব্যর্থ পারভেজ, মুস্তাফিজের আঁটসাঁট বোলিং
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৮)
মুস্তাফিজুর রহমান।
X

মুস্তাফিজুর রহমান।

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে রান পাননি তিনি। এদিকে একই দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাদের দল হেরে গেছে। 

লাহোরে করাচি কিংসের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পারভেজ। মিডল অর্ডারে নামা এই ব্যাটার ১২ বলে ১২ রান করে ফিরে যান সালমান আলি আঘার স্পিনে। আব্দুল্লাহ শফিকের মাঝারি ইনিংসে ভর করে  মাত্র ১২৮ রান করে লাহোর। 

মন্থর উইকেটে মামুলি পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে স্বাগতিক লাহোর। শাহীন শাহ আফ্রিদির দলের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে সাদ বেগকে আউট করে মৃুস্তাফিজ। তবে দলের সেরা বোলার ছিলেন শাহীন। লাহোর অধিনায়ক ১৮ রানে নেন ৪ উইকেট। তবে মোহাম্মদ ওয়াসিমের ২৭ বলে ৩৮ ও মঈন আলি, আজম খানদের ছোট ছোট অবদানে ভর করে জিতে যায় করাচি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy