পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে

2026-03-30T21:45:03+00:00
2026-03-30T21:45:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ২৫)
পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
X

পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োংয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) আদর্শ কাঠামো নির্ধারণ এবং এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের সম্ভাব্য কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এক্ষেত্রে বিসিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এডিবির সহযোগিতা কামনা করেন।

এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারি জোরদার করা, নীতিগত সংস্কার ত্বরান্বিত করা, উদ্ভাবনী জলবায়ু প্রকল্প উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞান বিনিময় সহজতর করার দায়িত্ব পালন করবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy