নওগাঁ জেলা প্রেসক্লাবে নতুন আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক কাঠামোকে সুসংহত করার লক্ষ্যে বৈষম্যহীনভাবে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা

2026-03-31T10:32:59+00:00
2026-03-31T12:31:49+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নওগাঁ জেলা প্রেসক্লাবে নতুন আহ্বায়ক কমিটি গঠন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ১২:৩১ পিএম  (ভিজিট : ৩২৪)
X

নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক কাঠামোকে সুসংহত করার লক্ষ্যে বৈষম্যহীনভাবে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট শওকত ইলিয়াছ কবিরকে মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে মো. নবির উদ্দিন ও নাছিমুল হক বুলবুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে জানানো হয়, পূর্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিয়মিত সাধারণ সভা ছাড়া কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা নওগাঁ জেলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নয়।

এ পরিস্থিতিতে প্রেসক্লাবের কার্যক্রম সুশৃঙ্খল রাখতে জরুরি ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করবে। ততদিন পর্যন্ত তারা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy