ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। ফলে দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না।মঙ্গলবার (৩১

2026-03-31T11:14:05+00:00
2026-03-31T11:14:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ১৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। ফলে দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। 

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। 

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। 

এর আগে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য (ট্রেস)।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy