স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসমীম

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. ফোয়ারা তাসমীমকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও

2026-03-31T11:18:44+00:00
2026-03-31T11:18:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসমীম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ১১৫)
ডা. ফোয়ারা তাসমীম
X

ডা. ফোয়ারা তাসমীম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. ফোয়ারা তাসমীমকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন, চলতি দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন ও দায়িত্ব প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে একই অধিদফতরে পদায়ন করা হয়েছে। তার পদে অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমকে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কাজ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২ এপ্রিল থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy