প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম (ভিজিট : ৫৫)

X
জ্বালানি তেলের সঙ্কটের আশঙ্কায় ভোগান্তি এড়াতে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থার মাধ্যমে যানবাহনগুলোকে তেল সরবরাহের পরিকল্পনা করছে সরকার। এ সপ্তাহে এই পদ্ধতি চালু হতে পারে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এরইমধ্যে বেশ কিছু এলাকায় ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা চালু হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফুয়েল কার্ড সংগ্রহ করে তেল সংগ্রহ করা যাচ্ছে ওইসব এলাকায়।
ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, সপ্তাহের মধ্যে নির্দিষ্ট ভেহিক্যালসের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। কম সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব না, বিষয়টা জটিল।
তিনি বলেন, যারা তেল মজুত করেছে, তারাই বলতে পারবে কেন মজুত করছে। জ্বালানির কোনো সংকট নেই।
মনির হোসেন চৌধুরী বলেন, ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিপোতে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। না দেওয়ার কোনো তথ্য নেই।
ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, গত বছর যে পরিমাণ জ্বালানি পেয়েছিল, এ বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। মজুত করার প্রবণতা থেকে কেউ বেশি চাইলে অন্য বিষয়।