প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ৩২)

X
লক্ষ্মীপুরের রামগতিতে ‘পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”-এই প্রতিপাদ্য এবং “জানুয়ারি থেকে ডিসেম্বর, মশক নিধন বছরজুড়ে”- এই স্লোগানকে সামনে রেখে গত ১৪ মার্চ থেকে এ কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একেএম মাজহারুল আলম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। নিজ নিজ অবস্থান ও আঙিনা থেকে সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। এ জন্য তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।