আরও ১৪ জেলায় প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ,

2026-03-31T16:34:33+00:00
2026-03-31T16:34:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরও ১৪ জেলায় প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
X

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১৫ মার্চ প্রথম দফায় ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ। এছাড়া নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা এবং জামালপুরে সিরাজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্যান্য জেলাগুলোর মধ্যে গাজীপুরে চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম এবং ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক এম এ খালেক নিয়োগ পেয়েছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সম্মানি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy