শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ধান, পাট এবং

2026-03-31T16:42:48+00:00
2026-03-31T16:42:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩১৮)
শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ
X

শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নরসিংদীর শিবপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ধান, পাট এবং তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। 

উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহিম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy