জ্বালানি ব্যবস্থাপনায় কঠোর নজরদারি: গোপালগঞ্জে যুগান্তকারী সিদ্ধান্ত

নিয়ামুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে গোপালগঞ্জ

2026-03-31T17:46:02+00:00
2026-03-31T18:11:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জ্বালানি ব্যবস্থাপনায় কঠোর নজরদারি: গোপালগঞ্জে যুগান্তকারী সিদ্ধান্ত
নিয়ামুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ৩৪)
X

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের কার্যক্রম সরাসরি তদারকির জন্য পৃথকভাবে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে জ্বালানি ব্যবস্থাপনায় একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত রোববার (২৯ মার্চ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সঠিক বণ্টন নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা তাদের দায়িত্বপ্রাপ্ত ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম এবং সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন সরাসরি তদারকি করবেন। এর মাধ্যমে তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

এই কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন জানান,
“জ্বালানি ব্যবস্থাপনায় তদারকি ও সমন্বয় জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রশাসন আরও জানিয়েছে, কোনো ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি বা জ্বালানি বিতরণে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, আজ থেকেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy