চাপ আছে, তবে আত্মবিশ্বাসী, বললেন দোনারুম্মা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টানা দুটি বিশ্বকাপে জায়গা হয়নি, স্বাভাবিকভাবেই চাপটা তীব্র। আর তা লুকোচ্ছেন না জিয়ানলুইজি দোনারুম্মা। তবে এই চাপই ইতালিকে

2026-03-31T20:07:00+00:00
2026-03-31T20:07:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাপ আছে, তবে আত্মবিশ্বাসী, বললেন দোনারুম্মা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ২৪)
ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা
X

ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা

টানা দুটি বিশ্বকাপে জায়গা হয়নি, স্বাভাবিকভাবেই  চাপটা তীব্র। আর তা লুকোচ্ছেন না জিয়ানলুইজি দোনারুম্মা। তবে এই চাপই ইতালিকে আরও দৃঢ় করছে বলে বিশ্বাস তার। বসনিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ প্লে-অফ ফাইনালের আগে ইতালিয়ান অধিনায়ক জানালেন, দল প্রস্তুত কিন্তু ভুলের পুনরাবৃত্তি হলে আর রক্ষা নেই।

বুধবার জেনিতসার বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেও গড়াতে পারে ভাগ্য নির্ধারণ। জয়ী দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে জায়গা।

সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালি। সেই ম্যাচে গোল করেন সান্দ্রো টোনালি ও ময়েজ কিন। অন্যদিকে বসনিয়া কঠিন লড়াইয়ের পর ওয়েলসকে হারিয়ে এসেছে, ১-১ ড্রয়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় ও টাইব্রেকারে।

ম্যাচের আগে দোনারুম্মা বলেন, ‘আমরা মানুষ, তাই চাপ অনুভব করি, এটা অস্বীকার করার কোনো মানে নেই। সবাই বিশ্বকাপে যেতে চায়। তবে এটা ইতিবাচক চাপ। আমরা প্রস্তুত। অনুশীলনে যা করেছি, সেটাই মাঠে প্রয়োগ করতে হবে। নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে, বাকিটা স্বাভাবিকভাবেই আসবে।’

ইতালির জন্য এই ম্যাচের গুরুত্ব আরও বেশি, কারণ ২০১৮ ও ২০২২ দুটি বিশ্বকাপেই প্লে-অফে হেরে ছিটকে গিয়েছিল আজ্জুরিরা। সুইডেন ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে সেই হার এখনও তাড়া করে ফিরছে দলকে।

দোনারুম্মার মতে, সেই অভিজ্ঞতাই এখন প্রেরণা, ‘আমরা তরুণ দল, চাপ আর উত্তেজনা থাকবেই। কিন্তু সেটাই খেলার অংশ।’

তবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ভুলগুলো যেন আর না হয়, সে ব্যাপারে সতর্ক অধিনায়ক, ‘আগের ম্যাচের ভুল আমরা পুনরাবৃত্তি করতে পারি না। আমাদের সঠিকভাবে ম্যাচটা শুরু করতে হবে।’

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বর্তমান সদস্যদের একজন হিসেবে অধিনায়কের দায়িত্বও কাঁধে তার, ‘ইতালির হয়ে যা করেছি, তাতে আমি গর্বিত। আনন্দ যেমন ছিল, তেমনি কষ্টও ছিল। আমরা দুইটি বিশ্বকাপ মিস করেছি, এবার ইতালিকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে নিতে চাই।’

সবশেষে তিনি বলেন, ‘শুধু আমরাই জানি, বিশ্বকাপে না যেতে পারার কষ্টটা কেমন। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে মাঠে সব উজাড় করে দিতে চাই। আমরা ইতালির মানুষদের আনন্দ দিতে চাই এবং নিজেদেরও, কারণ আমরা সেটার যোগ্য।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy