মাগুরা রেড ক্রিসেন্ট নির্বাচন: নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্বে অ্যাডভোকেট আহমেদ ও কিজিল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৮) ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ)

2026-03-31T22:12:01+00:00
2026-03-31T22:12:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাগুরা রেড ক্রিসেন্ট নির্বাচন: নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্বে অ্যাডভোকেট আহমেদ ও কিজিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম   (ভিজিট : ৬০৭)
X

মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৮) ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) মাগুরা জেলা অডিটোরিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এফলাফল ঘোষণা করা হয়।

ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট আহমেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে জয়ী হয়েছেন মাসুদ হাসান খান কিজিল।

অ্যাডভোকেট আহমেদ হোসেন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রাক্তন জিএস এবং মাগুরা জেলা বিএনপির সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সেক্রেটারি পদে নির্বাচিত মাসুদ হাসান খান কিজিল মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাগুরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলী তারেক, শিকদার মঞ্জুরুল আলম, মোছাঃ ফারহানা পারভীন, মোঃ সোহেল রেজা এবং ডাঃ মোঃ মাসুদুল হক। 

নতুন নেতৃত্বের অধীনে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম—দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান, স্বাস্থ্যসেবা ও সমাজসেবামূলক উদ্যোগগুলো আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় ব্যক্তিত্বরা অ্যাডভোকেট আহমেদ হোসেনসহ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অভিজ্ঞতা ও নিষ্ঠা রেড ক্রিসেন্টের ঐতিহ্যকে মাগুরায় আরও সমৃদ্ধ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy