প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম (ভিজিট : ৩৪)

X
সিটি ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
সিটি ব্যাংক তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তিতাস গ্যাসের ইউটিলিটি বিল সংগ্রহ সেবা প্রদানের লক্ষে সিটি ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) তিতাস গ্যাস ভবনে এ চুক্তি স্বাক্ষর হয় বলে ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
সিটি ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আরিফ সিদ্দিকী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংক পিএলসি এর হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লাইয়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।